ট্রেনের টিকিট। ছবি : সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। রোববার (৮ মার্চ) অগ্রিম টিকিট বিক্রির ৬ষ্ঠ দিন।
যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ পাওয়া যাচ্ছে ১৮ মার্চের ট্রেনের আসনের টিকিট।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সার্ভারের ওপর চাপ কমাতে এবার অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে।
এদিন সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ১৮ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের ১৮ মার্চের টিকিট বিক্রি শুরু হবে।
কোন তারিখে ট্রেনের কোন টিকিট
ঈদুল ফিতরের আগে ট্রেনের ১৩, ১৪, ১৫, ১৬ ও ১৭ মার্চ তারিখের টিকিট বিক্রি হয়েছে গত ৩, ৪, ৫, ৬ ও ৭ মার্চ। এছাড়া ৮ ও ৯ মার্চ যথাক্রমে বিক্রি করা হবে ১৮ ও ১৯ মার্চের অগ্রিম টিকিট।
চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ড করা হবে না।
অনলাইনে ট্রেনের টিকিট কেনার পদ্ধতি
যাত্রীরা মোবাইল অ্যাপ ‘রেল সেবা’ অথবা বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট ব্যবহার করে সহজেই অগ্রিম ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারেন। ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কিনতে প্রথমে বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নিজের ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
লগইন করার পর ভ্রমণের তারিখ, যাত্রার প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন এবং ভ্রমণের শ্রেণি নির্বাচন করে ‘Find Ticket’ বাটনে ক্লিক করতে হবে।
এরপর পরবর্তী পেজে ট্রেনের নাম, ট্রেন ছাড়ার সময় এবং আসন খালি আছে কি না—এসব তথ্য দেখা যাবে। সেখান থেকে পছন্দের ট্রেনের ‘View Seats’ অপশনে গিয়ে খালি আসন থাকলে নিজের পছন্দ অনুযায়ী সিট নির্বাচন করতে হবে। এরপর ‘Continue Purchase’ বাটনে ক্লিক করে টিকিট কেনার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
টিকিটের মূল্য পরিশোধ করা যাবে ভিসা কার্ড, মাস্টারকার্ড বা বিকাশের মাধ্যমে। পেমেন্ট সফলভাবে সম্পন্ন হলে একটি ই-টিকিট স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে এবং একই সঙ্গে যাত্রীর ই-মেইলেও টিকিটের কপি পাঠানো হবে।
পরবর্তীতে ই-মেইল থেকে টিকিটটি প্রিন্ট করে এবং সঙ্গে একটি ফটো আইডি নিয়ে যাত্রার আগে সংশ্লিষ্ট স্টেশন থেকে ছাপানো টিকিট সংগ্রহ করা যাবে।
খাতা দেখায় দুর্বলতা থাকায় এত শিক্ষার্থীর ফল বদলাচ্ছে : শিক্ষামন্ত্রী
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে বিপুলসংখ্যক শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হওয়ায় খাতা মূল্যায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, পরীক্ষকদের পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নে কতটা দুর্বলতা থাকলে পুনর্নিরীক্ষণের পর এত শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়, তা এখন ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।সোমবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘কর্মসংস্থান সৃষ্টিতে তরুণ উদ্যোক্তা: বিশ্ববিদ্যালয়ই হতে পারে নতুন উদ্যোক্তা সৃষ্টির সূতিকাগার’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোতেই ২৫ হাজার ৮০০ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। পরীক্ষকদের মূল্যায়নে কতটা দুর্বলতা থাকলে পুনর্মূল্যায়নে আবার ২৫ হাজার শিক্ষার্থীর খাতার নম্বর বাড়ে, তা তো এখন ভাবনার বিষয় হয়ে দাঁড়িযেছে।‘আগে কী ছিল? না লিখলেও পাস করিয়ে দিতে হবে। এবার আমরা দেখছি, শিক্ষার্থী লিখেছে কি না, লেখাটা সঠিক হয়েছে কি না, পরীক্ষক ঠিকভাবে খাতা মূল্যায়ন করতে পারছেন কি না।’
এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের এসএসসিতে সাড়ে চার হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। পাঁচ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। তিন হাজার ৮৯ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে। আর আজকে ২৫ হাজার ৮০০ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। তার মানে দুর্বলতাটা পরীক্ষকদের মধ্যে। ইউ রিয়ালাইজ ইট।’
খাতা মূল্যায়নে পরীক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা উত্তরপত্রে কী লিখেছে, তা সঠিক কি না এবং পরীক্ষকরা যথাযথভাবে মূল্যায়ন করছেন কি না, সেসব বিষয় গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের বিষয়ে ড. এহছানুল হক মিলন বলেন, ‘আমরা ১ থেকে ৭ নভেম্বরের মধ্যে দুই লাখের বেশি খাতা পুনর্মূল্যায়ন করে ফল প্রকাশ করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আবেদনের সময় দুই দিন বাড়াতে বলেছি।’
সাপ্লিমেন্টারি পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সাপ্লিমেন্টারি পরীক্ষার আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়া নিয়ে উচ্চ আদালতে রিট হয়েছিল। এ সংক্রান্ত স্থগিতাদেশও প্রত্যাহার হয়েছে। ফলে কাউকে ঠেকানো যাবে না। কিন্তু আমরা অনুরোধ করেছি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ স্থাপনের উদ্যোগের কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ স্থাপন করা হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে এ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সম্পৃক্ততা বাড়বে। একই সঙ্গে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।
এইচএসসি
ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন এক
হাজার ৬২০ জন শিক্ষার্থী।
এর মধ্যে রয়েছেন সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের
এক হাজার ৪১১ জন, মাদরাসা
শিক্ষা বোর্ডের ১৭১ জন এবং
কারিগরি শিক্ষা বোর্ডের ৩৮ জন।
সোমবার
(২৩ নভেম্বর) রাত সাড় ৭টার
দিকে প্রকাশিত ফল পুনর্নিরীক্ষণের সংশোধিত
পরিসংখ্যানে এ তথ্য জানানো
হয়।পরিসংখ্যান অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে নতুন জিপিএ-৫
পাওয়ার ক্ষেত্রে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড। এ
বোর্ডে ৪৬৫ জন শিক্ষার্থী
নতুন করে জিপিএ-৫
পেয়েছেন।
দ্বিতীয়
অবস্থানে রয়েছে ময়মনসিংহ বোর্ড। সেখানে নতুন জিপিএ-৫
পেয়েছেন ২৭৪ জন।
এছাড়া
যশোর বোর্ডে ১৬৩ জন, দিনাজপুরে
১৩৪ জন, কুমিল্লায় ১২০
জন, চট্টগ্রামে ১০১ জন, সিলেটে
৭৭ জন, রাজশাহীতে ৫৬
জন এবং বরিশাল বোর্ডে
২১ জন শিক্ষার্থী নতুন
করে জিপিএ-৫ পেয়েছেন।
সংশোধিত
পরিসংখ্যানে দেখা গেছে, এবার
এইচএসসি ও সমমান পরীক্ষার
ফল পুনর্নিরীক্ষণের জন্য ২ লাখ
৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী
আবেদন করেছিলেন। তাদের মোট ১০ লাখ
৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়েছে। এতে
২৩ হাজার ১৪৫ জনের ফল
পরিবর্তন হয়েছে। পাশাপাশি ফেল থেকে পাস
করেছেন পাঁচ হাজার ৫৪৮
জন শিক্ষার্থী।
এর আগে সোমবার বিকেল
৩টায় ফল পুনর্নিরীক্ষণের পরিসংখ্যান
প্রকাশ করা হয়। তবে
প্রকাশিত হিসাবে গরমিল থাকায় তা সংশোধন করে
নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঢাকাসহ আট জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
আইনশৃঙ্খলা
পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত
করতে ঢাকাসহ দেশের আট জেলায় ১০১
প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর
মধ্যে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুই
ব্যাটালিয়ন বিজিবি।
মঙ্গলবার
বিজিবির পক্ষ থেকে পাঠানো
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়।
বিজ্ঞপ্তিতে
বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
নির্দেশে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০১
বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। তারা
সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও
অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন
করছেন।
মোতায়েন
করা বিজিবি সদস্যরা গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা
ও নজরদারি জোরদার করেছেন। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য
হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন।
মাঠপর্যায়ের
পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য
বিজিবি সদর দপ্তরের মনিটরিং
সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি
চালানো হচ্ছে। এ জন্য ড্রোন,
বডি-ওর্ন ক্যামেরা ও
অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে
আরও বলা হয়, সীমান্তে
নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে
দায়িত্ব পালন করছে বিজিবি।
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম
নির্বিঘ্ন রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত
পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বাহিনীটি বদ্ধপরিকর।
পোশাক কারখানায় কাজ করছেন শ্রমিকরা (ফাইল ছবি)
নতুন
মজুরি কাঠামো নিয়ে প্রাথমিক প্রস্তাব
দিয়েছে মালিকপক্ষ। তবে আলোচনা শেষ
না হওয়ায় প্রস্তাবের মজুরির পরিমাণ প্রকাশ করা হয়নি। এ
বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ মঙ্গলবার
আবার বসবে নিম্নতম মজুরি
বোর্ড। এটি হবে নতুন
মজুরি বোর্ডের চতুর্থ সভা। এদিকে ৩০
হাজার টাকা ন্যূনতম মজুরির
দাবিতে বোর্ড কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন কয়েকটি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
গতকাল দুপুর পৌনে ১২টায় রাজধানীর
সেগুনবাগিচায় মজুরি বোর্ড কার্যালয়ে সভার কাজ শুরু
হয়। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এতে
সভাপতিত্ব করেন। সভায় গতকাল প্রথমবারের
মতো মালিক ও শ্রমিকপক্ষের তিন
বিশেষজ্ঞ প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায়
নিয়মিত সদস্যদের বাইরে মালিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে তৈরি পোশাক উৎপাদন
ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, সংগঠনের সিনিয়র
অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ
রাসেল ও শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ
হিসেবে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশদুল আলম রাজু উপস্থিত
ছিলেন।
বৈঠকে
বিকেলের বিরতিতে সাংবাদিকদের ব্রিফ করা হয়। এতে
মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, আলোচনা শেষ না হওয়ায়
মালিকপক্ষের প্রস্তাবিত পরিমাণ প্রকাশ করা হচ্ছে না।
আলোচনা শেষে তা প্রকাশ
করা হবে। এ সময়
এক সাংবাদিক জানতে চান, বাজারে খবর
রয়েছে, মালিকদের প্রস্তাবিত পরিমাণ ১৪ হাজার ৫০০
টাকা। আসলেই তাই কিনা– এ
প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রস্তাবিত
পরিমাণ এর চেয়ে অনেক
বেশি।’ মজুরি বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, মালিকপক্ষ
থেকে ন্যূনতম মজুরি প্রস্তাব করা হয়েছে। এখন
শ্রমিক ও মালিকপক্ষ উভয়ে
এসব মজুরি প্রস্তাব পর্যবেক্ষণ করবে। তারপর আবার দুই পক্ষই
সংশোধিত প্রস্তাব দিতে পারে।
মালিকদের
প্রস্তাব অপর্যাপ্ত
ব্রিফিংয়ে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, মালিকপক্ষের প্রস্তাব অযৌক্তিক, অপর্যাপ্ত। এ প্রস্তাব শ্রমিকপক্ষের
দাবির ধারেকাছে নেই। তবে এটি
চূড়ান্ত প্রস্তাব নয়। আলোচনা এগিয়ে
নিতে শ্রমিকপক্ষও তাদের দাবির পরিমাণ পুনর্বিবেচনা করে সংশোধিত প্রস্তাব
দেবে। মালিকপক্ষও তাদের প্রস্তাব সংশোধন করবে বলে আশা
করছেন তারা।
বৈঠকে
বিকেলের বিরতিতে সাংবাদিকদের ব্রিফ করা হয়। এতে
মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, আলোচনা শেষ না হওয়ায়
মালিকপক্ষের প্রস্তাবিত পরিমাণ প্রকাশ করা হচ্ছে না।
আলোচনা শেষে তা প্রকাশ
করা হবে। এ সময়
এক সাংবাদিক জানতে চান, বাজারে খবর
রয়েছে, মালিকদের প্রস্তাবিত পরিমাণ ১৪ হাজার ৫০০
টাকা। আসলেই তাই কিনা– এ
প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রস্তাবিত
পরিমাণ এর চেয়ে অনেক
বেশি।’ মজুরি বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, মালিকপক্ষ
থেকে ন্যূনতম মজুরি প্রস্তাব করা হয়েছে। এখন
শ্রমিক ও মালিকপক্ষ উভয়ে
এসব মজুরি প্রস্তাব পর্যবেক্ষণ করবে। তারপর আবার দুই পক্ষই
সংশোধিত প্রস্তাব দিতে পারে।
মালিকদের
প্রস্তাব অপর্যাপ্ত
ব্রিফিংয়ে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, মালিকপক্ষের প্রস্তাব অযৌক্তিক, অপর্যাপ্ত। এ প্রস্তাব শ্রমিকপক্ষের
দাবির ধারেকাছে নেই। তবে এটি
চূড়ান্ত প্রস্তাব নয়। আলোচনা এগিয়ে
নিতে শ্রমিকপক্ষও তাদের দাবির পরিমাণ পুনর্বিবেচনা করে সংশোধিত প্রস্তাব
দেবে। মালিকপক্ষও তাদের প্রস্তাব সংশোধন করবে বলে আশা
করছেন তারা।
এক পর্যায়ে মজুরি বোর্ডে স্মারকলিপি দেন তারা। তাতে
৩০ হাজার টাকা মজুরি, শ্রমিকদের
ওপর দমনপীড়ন বন্ধের দাবির কথা বলা হয়।
সর্বশেষ
২০২৩ সালের ডিসেম্বর মাসে পোশাক খাতে
১২ হাজার ৫০০ টাকা নিম্নতম
মজুরি ঘোষণা ও কার্যকর হয়।
পরের মাস থেকে বর্ধিত
মজুরি পেয়ে আসছেন শ্রমিকরা।
সাধারণত পাঁচ বছর পরপর
পোশাক খাতে নিম্নতম মজুরি
বোর্ড গঠন করে মজুরি
পুনর্নির্ধারণ করা হয়। তবে
গত ১০ এপ্রিল শ্রম
আইন সংশোধন বিল সংসদে পাস
হয়। এতে মজুরি পুনর্নির্ধারণের
সময় পাঁচ বছর থেকে
কমিয়ে তিন বছর করা
হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত পৃথক আদেশে তাদের পদায়ন করা হয়।
শনিবার (১৪ মার্চ) এ তথ্য জানিয়েছে ডিএমপি।
এক আদেশে সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) এনায়েত কবীর সোয়েবকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-মিরপুর বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে। অপরদিকে সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-ওয়ারী বিভাগ) এম, এম, সবুজ রানাকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তরা বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।
আরেক আদেশে সহকারী পুলিশ কমিশনার (ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ) আরিফুল ইসলাম সরকারকে সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক-মতিঝিল বিভাগের (ট্রাফিক-রামপুরা জোন) হিসেবে পদায়ন করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার (সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ) ইমরানুল ইসলামকে মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (সবুজবাগ জোন) হিসেবে পদায়ন করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-সবুজবাগ জোন) তৌফিক আহমেদকে মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (খিলগাঁও জোন) হিসেবে পদায়ন করা হয়েছে।
সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-উত্তর) জান্নাতুল ফেরদৌসকে মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-সবুজবাগ জোন) হিসেবে পদায়ন করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার (ইকুইপমেন্ট-লজিস্টিক বিভাগ) মো. সাইদুর রহমান শেখকে তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (তেজগাঁও শিল্পাঞ্চল জোন) হিসেবে পদায়ন করা হয়েছে।
অপরদিকে, সহকারী পুলিশ কমিশনার (পিওএম-পূর্ব বিভাগ) শুভ্র দেবকে ট্রাফিক-রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-ধানমন্ডি জোন) হিসেবে পদায়ন করা হয়েছে। সহকারী-পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) হাসান রাশেদ পরাগকে উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-উত্তরা পশ্চিম) হিসেবে পদায়ন করা হয়েছে।
সহকারী-পুলিশ কমিশনার (ট্রাফিক-রামপুরা জোন) এ কে এম নছরুত হাসানকে ট্রাফিক-ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-ডেমরা জোন) হিসেবে পদায়ন করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে
বাংলাদেশ রেলওয়ে এবার চলন্ত ট্রেনে সরাসরি মহাকাশ থেকে আসা উচ্চগতির স্যাটেলাইট ভিত্তিক ‘স্টারলিংক’ ইন্টারনেট সেবা চালু করেছে।
শুক্রবার (১৩ মার্চ) থেকে দেশের তিনটি জনপ্রিয় ও ভিআইপি আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে ফ্রি ওয়াইফাই সেবা দেওয়া শুরু হয়।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সহযোগিতায় ইলন মাস্কের স্পেস-এক্স কোম্পানির স্টারলিংক স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে এই সেবা প্রদান করা হচ্ছে।
প্রাথমিকভাবে যাত্রীরা তিনটি ট্রেনে এই সুবিধা পাচ্ছেন: পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস।
রেলওয়ে কর্মকর্তারা জানান, দীর্ঘ ভ্রমণে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের চাহিদা পূরণেই এই সেবা চালু করা হয়েছে। স্টারলিংক স্যাটেলাইট সরাসরি সিগন্যাল পাঠানোর কারণে জঙ্গল বা দুর্গম এলাকাতেও ইন্টারনেটের গতি কমবে না।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে ধীরে ধীরে দেশের অন্যান্য জনপ্রিয় এবং চাহিদাসম্পন্ন আন্তঃনগর ট্রেনেও এই ওয়াইফাই সুবিধা স্থায়ীভাবে চালু করা হবে। এর ফলে যাত্রীরা ট্রেনে বসেই ফ্রিল্যান্সিং, অনলাইন ক্লাস এবং অফিসের কাজ সহজে করতে পারবেন।